আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর গ্রামে গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, হামলা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।