আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার শিশুতল এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে ১৪ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ বাবর ওরফে ডিশ বাবর জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাড়ি উপজেলার ছদাহা ইউনিয়নের কাজীরপাড়া এলাকায়। ২০১৩ ও ২০১৪ সালের বিভিন্ন সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ সাতকানিয়া উপজেলার ছদাহা, কেঁওচিয়া ও ডেমশা এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ১৪ মামলার আসামি বাবর দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।