আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে যুবলীগের কর্মী আজিজুল হক হত্যা মামলার আসামি নূর নবী ওরফে রানাকে (২৩) গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। নূর নবী ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।