প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে ১২ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকা থেকে গতকাল রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কবির হোসেন (৩০) একটি হত্যা মামলায় রিমান্ডে ছিলেন। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে। গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নাহিদ হোসেন জিজ্ঞাসাবাদের জন্য থানাহাজত থেকে বের করলে কবির পালিয়ে যান।