আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলার তিন আসামিকে গত সোমবার ও গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দুপচাঁচিয়া সদরের জয়পুরপাড়ার খলিলুর রহমান (৫২), লক্ষ্মীমণ্ডপ গ্রামের ফেরদৌস মণ্ডল (৪৭) ও বালুকাপাড়া গ্রামের তোতা সরদার (৪৫)। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গত সোমবার রাতে ফেরদৌস ও তোতাকে তাঁদের বাড়ি থেকে এবং গতকাল দুপুরে সদরের রেজিস্ট্রি কার্যালয় এলাকা থেকে খলিলুরকে গ্রেপ্তার করা হয়।