প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল স্থলবন্দরের কাছের রাজবাড়ী এলাকা থেকে গত রোববার রাতে অস্ত্রসহ সেকেন্দার আলী (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় কাগজপুকুর গ্রামের কালু মিয়ার ছেলে সেকেন্দার দুটি হত্যা মামলার পলাতক আসামি। পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে রাজবাড়ী এলাকা থেকে সেকেন্দারকে গ্রেপ্তার করে বেনাপোল বন্দর থানা-পুলিশ। তাঁর কাছে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি পাওয়া হয়। থানার ওসি অপূর্ব হাসান বলেন, সেকেন্দারের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।