আসামি গ্রেপ্তার চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা হামলার ঘটনা মামলার আসামিকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাকির হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অভিবাসন) তারেক আহম্মেদ বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন জাকির হোসেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিবাসন পুলিশ তাঁকে বিমানবন্দর থেকে আটক করে পতেঙ্গা থানায় সোপর্দ করে।
পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন জানান, নাশকতার অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ১৬টি মামলা আছে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, জাকির গত ১৩ জানুয়ারি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। ওই হামলায় ঘটনাস্থলে চারজন মারা যান।