আসামি গ্রেপ্তারের পর বসতবাড়িতে হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফিরোজ মিয়া (৮৩) নামের এক কৃষক খুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ফজর আলী (৫৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফজর আলীকে গ্রেপ্তারের পর বাদীপক্ষের লোকজন তাঁর (ফজর) বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও বাড়ির লোকদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৮ মে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের ইউপি সদস্য মফিল মিয়া খাদেমের (৫৫) সঙ্গে একই গ্রামের ফজর আলীর লোকজনের মধ্যে সংঘর্ষে ফিরোজ মিয়া খুন হন। ফিরোজ এলাকায় মফিলের লোক হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় ১৯ মে ফিরোজের ছেলে দিন ইসলাম ফজরসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীমসহ ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য শাহজাদাপুর গ্রামে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালান।