প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের ওপর হামলা চালিয়ে ইয়াবা মামলার পলাতক আসামি নূর আহমদকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা মামলার পলাতক আসামি নূর আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। মোটরসাইকেলে তোলার সময় দুর্বৃত্তরা কৌশলে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। আসামিকে ধরতে টেকনাফ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছে। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কবির হোসেন জানান, ছিনিয়ে নেওয়া আসামিসহ দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।