আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুম সরকার হত্যা মামলার অন্যতম আসামি নূর মোহাম্মদ লালন শিকদারকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিতাস উপজেলা ছাত্রলীগের অন্তত পাঁচজন নেতা-কর্মী বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম ওরফে সোহেল সিকদারের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে বাবুর দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ মে রাতে উপজেলার কড়িকান্দি বাসস্ট্যান্ডে দুপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সারোয়ার হোসেনের অনুসারী একই কমিটির সাবেক সহসভাপতি মাসুম সরকার পিকআপ ও মাইক্রোবাসের নিচে পড়ে আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন সকালে মাসুম মারা যান। ওই ঘটনায় সারোয়ারের অনুসারী কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মদ ফকির বাদী হয়ে তিতাস থানায় ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় শাহিনুল ইসলামকে প্রধান এবং তাঁর ছোট ভাই লালন শিকদারকে ২ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকে দুই ভাই পলাতক ছিলেন। রোববার রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় বাদীর অনুসারীরা লালন শিকদারকে আটক করেন। এরপর তাঁকে মারধর করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়। শারীরিক অবস্থা খারাপ থাকায় পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে।