আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়া গ্রামে গত রোববার পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সদর থানার পুলিশ জানায়, চুরির মামলায় পরোয়ানাভুক্ত আসামি শামীম আহমেদ বাড়িতে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে থানার এএসআই নুরুল হক ও বাবলু রহমান সেখানে যান। এ সময় শামীম ঘর থেকে পালানোর চেষ্টা করলে দুই এএসআই তাঁকে জাপটে ধরেন। একপর্যায়ে শামীমের স্ত্রী লাইলী বেগমসহ অন্যরা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে দুই এএসআইকে মারতে থাকেন। এতে বাবলু রহমানের মাথা ফেটে যায়। নুরুল হকও আহত হন। খবর পেয়ে টহল পুলিশের দল শামীম, তাঁর স্ত্রী লাইলী ও ছোট ভাই আইনুল হককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সদর থানায় রোববার রাতেই মামলা করা হয়েছে। এ মামলায় ওই তিনজনক গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে।