আসামি নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তরিকুল ইসলাম ওরফে তরু (৩০) চার দিন ধরে নিখোঁজ। তরুর স্ত্রী রেখা বেগম গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রেখা বেগম বলেন, ১৭ জুলাই সকালে মোটরসাইকেল নিয়ে তরু বরিশালের উদ্দেশে রওনা হন। দুপুরের পর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর মধ্যে তরুর এক সহযোগী মোটরসাইকেলটি তাঁদের বাসার সামনে রেখে যায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, তরুর বিরুদ্ধে সদর থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।