আসামিকে গ্রেপ্তার না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নারী নির্যাতনের অভিযোগে করা মামলার এক আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে।
মামলার বাদী সায়েদা খালেদ বলেন, যৌতুকের জন্য নির্যাতন করায় তিনি তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা রফিকুল মোস্তফা ও স্বামীর বোন নাজমা পারভীনসহ তিনজনের বিরুদ্ধে গত বছরের ২ নভেম্বর আদালতে মামলা করেন। বিচার বিভাগীয় তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বৃহস্পতিবার নরসিংদী থেকে তাঁর স্বামী রফিকুল মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আরেক আসামি নাজমা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁকে ধরছে না। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ অস্বীকার করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।