আসামিদের হামলায় পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গত সোমবার রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিরা পালিয়ে গেছে। হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। গত সোমবার টাঙ্গাডিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ সদস্যের নাম আমির উদ্দিন (৩৮)। তিনি গৌরীপুর থানায় কনস্টেবল হিসেবে কাজ করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টাঙ্গাডিপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের একটি মামলার প্রধান আসামি মোফাজ্জল হোসেনসহ কয়েকজনকে ধরতে অভিযান চালায় পুলিশ। এই সময় মোফাজ্জালসহ কয়েকজন আসামি একটি টিনের ঘরে আশ্রয় নেন। তাদের ধরতে পুলিশ বাড়িটি ঘেরাও করে ফেলে। একপর্যায়ে ওই বাড়ির ভেতরে ঢুকলে মোফাজ্জলের সঙ্গে পুলিশ সদস্য আমির উদ্দিনের ধস্তাধস্তি হয়। এ সময় মোফাজ্জলের হাতে থাকা জাঁতির আঘাতে আমির উদ্দিনের বাম হাত কেটে যায়।