আসামির দায়ের কোপে এসআই আহত হওয়ার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসািমর দায়ের কোপে লালমনিরহাটের আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান (৩৫) গুরুতর আহত হওয়ার ঘটনায় গত সোমবার রাতে একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন এসআই নজরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে চারজনের একটি দল মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে (২৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি এলাকায় দেখতে পেয়ে তাঁকে আটকের চেষ্টা করে। এ সময় সাইফুল এসআই জাহিদকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে জাহিদকে তাঁর সহকর্মীরা উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার রাতে এসআই নজরুল বাদী হয়ে সাইফুল ও ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করে ওই মামলা করেন।