আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে ডাকাতির মামলায় গ্রেপ্তার এক আসামি। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আসামি পালিয়ে যাওয়ায় দায়িত্বে অবহেলার কারণে গতকাল বুধবার সাজ্জাদ হোসাইন ও খন্দকার ইব্রাহিম খলিল নামে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।