আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজিরা শেষে এজলাস থেকে আদালতের হাজতখানায় নেওয়ার পথে হাতকড়া পরা অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আদালত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিন ও কনস্টেবল নুরুল আহছানকে প্রত্যাহার করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামির নাম আতিকুর রহমান। তার বিরুদ্ধে অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিন ও কনস্টেবল নুরুল আহছানকে প্রত্যাহার করা হয়েছে। আসামি আতিকুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।