আস্তানায় অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলীর ‘আস্তানায়’ অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশি অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুল ইসলাম জানান, গত শনিবার রাত ১১টার দিকে শহরের নিরালার মোড়ে আব্বাসের ‘আস্তানায়’ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৩টি রাম দা, ধাতব পাইপের ২৫টি এবং বাঁশের চার শতাধিক লাঠি উদ্ধার করা হয়। টাঙ্গাইল প্রতিনিধি|