আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে পরিত্যক্ত বোমার বিস্ফোরণে একজন নারী গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম জাহানারা বেগম (৪৫)। তিনি বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকালে শহরের পুরান বাজার ফায়ার সার্ভিস-সংলগ্ন স্থানে ওই বোমাটি পড়ে ছিল। জাহানারা ওই জায়গা দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। চিকিৎসকেরা জানান, বোমায় জাহানারা মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।