আহত একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত রাজেন্দ্র মিত্র (৬৫) গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।গত ১২ ডিসেম্বর সংঘর্ষে রাজেন্দ্র মিত্র গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চন্দনাইশ থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া রাজেন্দ্র মিত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।