আহত ছাত্রলীগ নেতা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (২৭) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৩ এপ্রিল শ্রীপুর সদর ইউনিয়নে ভোট হয়। এতে ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মদনপুর গ্রামের স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা রজব আলী মোল্লা ও নাজির আহমেদ মজুমদার। নির্বাচনে রজব আলী বিজয়ী হন। পরদিন সকালে বিজয়ী ও পরাজিত পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খলিলুরসহ অন্তত ১৫ জন আহত হন।