আহত ব্যক্তির পলায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা বিস্ফোরণে আহত এক ব্যক্তি ফেনী সদর হাসপাতাল থেকে পালিয়েছেন। গতকাল মঙ্গলবার হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা এ কথা জানান। তিনি বলেন, গতকাল ভোরে আবুল খায়ের (৬০) নামের এক ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সকাল নয়টার দিকে তিনি পালিয়ে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আবুল খায়েরের বাড়ি সদর উপজেলার মধুয়্যাই গ্রামে। মঙ্গলবার ভোরে তাঁর বাড়িতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।