প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় প্রতিপক্ষের ইটের আঘাতে আহত মোস্তফা মিয়া (৫৫) গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন। ২৫ আগস্ট বিকেলে নোয়াপাড়া এলাকায় ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে তাঁর মাথা থেঁতলে যায়। রূপগঞ্জ থানার এসআই জুবায়ের হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।