প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরায় দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হওয়া টেঁটা সংঘর্ষে আহত রতন মিয়া (৫৮) মারা গেছেন। গতকাল বুধবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের রাজনগর এলাকার বাসিন্দা। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত ৯ সেপ্টেম্বর রায়পুরের বাঁশগাড়ী ইউনিয়নে সাহেদ সরকার ও সিরাজুল হকের সমর্থকেরা টেঁটা সংঘর্ষে লিপ্ত হলে ৩০ জন আহত হন। রতন মিয়া ছিলেন সাহেদ সরকারের সমর্থক।