আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় প্রতিপক্ষের হামলায় আহত মজিদ সিকদার (৮৫) গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন। ৯ এপ্রিল রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় সেলিম গাজী, শহীদ হাওলাদার ও মিজান হাওলাদারের নেতৃত্বে অন্তত ৩০ জন সংঘবদ্ধ হামলা চালান। এতে তিনজন গুরুতর আহত হন। এর মধ্যে গুরুতর আহত মজিদ সিকদার এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান। পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি|