প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আজিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির গত শনিবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত বৃহস্পতিবার নান্দাইলের অরণ্যপাশা এলাকায় ফুটবল খেলার আয়োজন করা হয়। এ খেলা নিয়ে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে অরণ্যপাশা ও বারুইগ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত আজিম উদ্দিনের অবস্থার অবনতি হলে তাঁকে গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজিমের বাড়ি বারুইগ্রামে।