আহত যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লিতে ঝগড়ার সময় লাঠির আঘাতে গুরুতর আহত মো. জাকারিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাকারিয়া উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের বিয়ারা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে বসতবাড়ির সীমানায় গাছের চারা রোপণ করার সময় আলাউদ্দিনের সঙ্গে তাঁর অন্য ভাইদের ঝগড়া হয়। একপর্যায়ে জাকারিয়া প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।