আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত উজ্জ্বল হোসেন (২৭) নামের এক তরুণ মারা গেছেন। উজ্জ্বল শহরের কালিশংকপুরের বাসিন্দা আজিজুল হকের ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে আড়ুয়াপাড়ায় দুই দল তরুণের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের বিপুল ও মানিক নামের দুজন উজ্জ্বলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উজ্জ্বল মারা যান।