আহত শ্রমিক নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের হামলায় আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মৃত্যু হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস এলাকায় মোখলেছুর দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে মারধর করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সন্ধ্যার পর তাঁর মৃত্যু হয়।