আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার পাঁচঘরিয়া কান্দি এলাকায় গতকাল শুক্রবার প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আসলাম (২৮), শহিদ ব্যাপারী (৫০), আসমা বেগম (৫০), বিলকিস বেগম (৪০), হালিমা বেগম (৪৫), সিমু বেগম (২৮) ও রহিমা বেগমকে (৩৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হোসেন বলেন, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আসলামের মা আসমা বেগম বাদী হয়ে মাইনুদ্দিনসহ ১০-১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।