আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুরে ফুলবাড়িয়া বাজারে গতকাল রোববার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় কয়েকটি দোকান করা হয়। ফুলবাড়িয়া ও বিদ্যাধরপুর পাশাপাশি দুটি গ্রাম। ফুলবাড়িয়া গ্রামের ফুলবাড়ী বাজারে বিদ্যাধরপুর গ্রামের লোকজনও ব্যবসা করেন। এই বাজারের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায়ই গোলমাল হয়। গতকাল সকালে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।