আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার রাকসা গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকসা গ্রামে জমি নিয়ে আদিবাসী নীরা কুমারের ছেলে স্বপন কুমার ও মৃত হাবিল উদ্দিন প্রামাণিকের ছেলে জামাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় স্বপন কুমার (৩২), সোনা রানী বালা (৬০), চায়না রানী (২৪), শিল্পী রানী (৩০), জামাল উদ্দিন (৫৮), কামরুল ইসলাম (৩৬), আবুল কালাম (৬০) ও জিয়া উদ্দিন আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।