আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত শনিবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। এলাকাবাসী জানান, শনিবার বিকেলে উপজেলার চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহরের হাউলি কেউটিল ও পার্শ্ববর্তী ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের ফুটবল খেলা হয়। খেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গোয়ালন্দ ঘাট থানার এসআই আবুল বাসার মোল্লা বলেন, সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে।