আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে এক নারী ও এক শ্রমিকনেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরাইল-অরুয়াইল সড়কের উপজেলা সদরের প্রাতবাজার এলাকায় গতকাল সকালে শ্রমিকনেতা আবদুর নূরের পক্ষের ইদ্রিস মিয়ার সঙ্গে অপর শ্রমিকনেতা রোকন উদ্দিনের পক্ষের শাহ আলম মিয়ার হাতাহাতি ও কথা-কাটাকাটি হয়। উভয় নেতা ও তাঁদের দুই সমর্থক উপজেলার সদর ইউনিয়নের আরিফাইল গ্রামের বাসিন্দা। এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে দুই পক্ষের লোকজন আরিফাইল গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে।