আহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার হাঁসবাড়িয়া গ্রামে গতকাল রোববার জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। থানার আবদুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, হাঁসবাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম কয়েকজন শ্রমিক নিয়ে সকাল সাড়ে আটটার দিকে নিজ জমির ধান কাটতে যান। এ সময় তাঁর চাচা মোতালেব হোসেন লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে জমিতে গিয়ে তাঁদের ধান কাটতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ১১ জন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।