আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিতলাইপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শিতলাইপাড়া গ্রামের মাঠে হত্যা মামলাসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা ঘটনায় স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকালে মাঠে কাজ করা অবস্থায় মকছেদ আলীর নেতৃত্বে প্রায় ১৫-১৬ জন লোক প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।