আহত ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামে গত বুধবার দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন রাত আটটার দিকে মান্দারবাড়ি গ্রামের আলম মিয়ার মেয়ে কমলা আক্তার (৬) প্রতিবেশী আজব আলীর উঠানে তিন-চারজন বান্ধবীকে নিয়ে হইহুল্লোড় করছিল। এ সময় আজব আলীর মেয়ে আইরিন আক্তার (১৬) তাদের হইহুল্লোড় করতে বারণ করে। কিন্তু কথা না শোনায় কমলাকে থাপড় মারে আইরিন। এ নিয়ে রাত সাড়ে আটটার দিকে আলম ও আজব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হন। গুরুতর আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রমিজুল হক জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি