প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ-লালদীঘি সড়কে সশস্ত্র ডাকাত দলের বেধড়ক মারধরে আহত হয়েছেন তিনজন। গত বুধবার রাত দেড়টার দিকে ওই সড়কের চাপড়ার দোলা পুলিশ বক্সের পাশে ওই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিরা হলেন উপজেলার রামনাথপুর ইউনিয়নের বানুয়া বটপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আতাউর রহমান, জিয়াউর রহমান ও শফিকুল ইসলাম।