আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌর সদরে আশোকাঠি মহল্লায় গতকাল বুধবার সংঘর্ষে যুবলীগ, ছাত্রদলের নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জেল হোসেন সরদারের ট্রলি আশোকািঠ থেকে হাওলাদার বাড়ি সড়কে চলাচল করে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মালামালবোঝাই করে যাওয়ার সময় এতে বাধা দেন পৌর ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম খান। এ নিয়ে ট্রলির চালক শহীদুলের সঙ্গে আমিনুলের হাতাহাতি হয়। এ থেকে হামলা ও সংঘর্ষের সূত্রপাত হয়।