প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গত শুক্রবার দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের তিতামাঝিরপাড়ার রহিমা বেগম নামের এক নারীর বসতভিটা দখলের চেষ্টা চালাচ্ছেন ওই এলাকার এক ব্যক্তি। গত শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তি বসতভিটা দখলের চেষ্টা করলে ইউপি সদস্য কুদ্দুস মাহমুদ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁদের ওপরও হামলা চালায়। এতে আরও ছয়জন আহত হন। মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই কিশোর বড়ুয়া জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।