আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুখদেবপুর বানিয়াহারী গ্রামে গত শনিবার দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাতটার দিকে গ্রামের আবদুল লতিফের স্ত্রী রেহানা আক্তার বাড়ির সীমান্তবর্তী একটি কলাগাছ কাটেন। এ নিয়ে রেহানার সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রেবা আক্তারের বাগ্বিতণ্ডা হয়। পরে রাত আটটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিন নারীসহ সাতজন আহত হন। গুরুতর আহত রেহানা, রেবা, আয়েশা বেগম ও জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রমিজুল হক জানান, তিনি এ-সংক্রান্ত কোনো খবর পাননি।