আহতের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত এক বৃদ্ধ মারা গেছেন। নিহত ব্যক্তির নাম জব্বার মোল্লা (৬৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জব্বার ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের মুরালীদহ গ্রামের বাসিন্দা। এলাকার কয়েকজন জানান, একই ইউনিয়নের বনগ্রাম এলাকায় জব্বারের এক একর জমি আছে। ১৩ মার্চ স্থানীয় জনাব আলী জব্বারের মালিকানাধীন জমি থেকে দুটি কদমগাছ কেটে বিক্রির উদ্যোগ নেন। এ খবর শুনে জব্বার তাঁর দুই ছেলেকে নিয়ে ঘটনাস্থলে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে জনাব আলীর সমর্থকেরা তাঁদের পিটিয়ে আহত করে। পরে আহত বাবা ও দুই ছেলেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় জব্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক বিপুল দে জানান, এ ব্যাপারে ১৯ মার্চ একটি মামলা হয়েছে।