আহমদিয়া মুসলিম জামায়াত নেতার বাড়িতে হামলার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে আহমদিয়া মুসলিম জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে হামলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়িতে মসজিদ নির্মাণের জের ধরে এ হুমকি দেওয়া হয়।
পুলিশ ও উপজেলা আহমদিয়া মুসলিম জামায়াত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দুই সপ্তাহ আগে পৌরসভার সাতপোয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের বাড়িতে আহমদিয়া মুসলিম জামায়াতের মুসল্লিদের নামাজ আদায়ের জন্য একটি মসজিদ নির্মাণের জন্য খুঁটি দাঁড় করানো হয়। এরপর থেকে এলাকার একটি পক্ষ মসজিদের খুঁটি ভেঙে ফেলার জন্য চাপ দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে সাইফুল ও তাঁর পরিবারের সদস্যরা না থাকায় ওই পক্ষ বাড়িতে হামলা চালিয়ে মসজিদের নির্মাণাধীন খুঁটি ভেঙে ফেলে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’