আড়াই কেজি সোনাসহ দুইজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা থেকে আজ সোমবার দুই কেজি চারশ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। 

আটক ব্যক্তিরা হলেন, কাওসার আলী (৪২) ও আনিসুর রহমান (৩০)। বিজিবি বলছে, আটক দুইজন পাচারকারী চক্রের সদস্য। ওই সোনাগুলো ভারতে পাচার করার চেষ্টা করেছিলেন পাচারকারীরা
বিজিবি-৬ এর চুয়াডাঙ্গা সদর দপ্তর সূত্র জানায়, আজ সকাল দশটার দিকে বিজিবির একটি দল উপজেলার নাস্তিপুর-ঝাঁঝাডাঙ্গা সড়কে অভিযান চালায়। তখন ওই সড়ক দিয়ে একটি মোটরসাইকলে দুই ব্যক্তি যাচ্ছিলেন। এ সময় তাঁদেরকে তল্লাশির জন্য মোটরসাইকেল থামানো হয়। পরে তল্লাশি করে মোটরসাইকেলের পাশের বক্স থেকে ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া ওই দুইজনের কাছ থেকে দুটি মুঠোফোন ও নগদ কিছু টাকা জব্দ করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বলেছেন, তাঁরা কুষ্টিয়ার এক ব্যক্তির কাছ থেকে সোনাগুলো নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলার গেদে সীমান্ত এলাকায় আরেক ব্যক্তির কাছে হস্তান্তর করতে যাচ্ছিলেন।
বিজিবি-৬ এর পরিচালক লেফট্যান্যান্ট কর্ণেল এসএম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, আটক দুইজনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। সোনা উদ্ধারের ঘটনায় আরেকটি মামলার প্রক্রিয়া চলছে।