আড়াই হাজার বোতল ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থেকে গত রোববার সন্ধ্যায় আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে হারুনুর রশীদ (৪৬) ও সাদ্দাম হোসেন (২৪) নামে দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, তুরাগের ধউর বেড়িবাঁধ মোড়ে বসানো বিশেষ তল্লাশিচৌকিতে পুলিশ যশোর থেকে আসা (যশোর ট-০২-০০৯৩) একটি ট্রাকে তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি কাঠের বাক্স থেকে ২ হাজার ৫৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক দুজন মাদকের বাহক। নিজস্ব প্রতিবেদক