আড়াই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আড়াই হাজার ইয়াবা বড়িসহ মো. জসিম (২৫) ও সাঈদ আলম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে শহরের বাকলিয়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক আবুল কাশেম বাকলিয়া থানায় একটি মামলা করেছেন।