আড়াইহাজারে গণপিটুনিতে 'ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড় ফাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ‘ডাকাতের’ পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় ফাউসা গ্রামের ব্যবসায়ী খলিল ভূঁইয়ার বাড়িতে ডাকাতি করতে যায় একদল ডাকাত। ডাকাতি শেষে পালানোর সময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া দিয়ে সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে। এ সময় গণপিটুনিতে ওই ডাকাত নিহত হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হকের ভাষ্য, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।