আড়াইহাজারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল বাড়ির লোকজনকে জিম্মি করে টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার কাকাইলমোড়া গ্রামের ওয়ার্কশপের মালিক শরীফের বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ ছাড়া এলাকার প্রবাসী হাসিব মিয়া এবং তাঁর ভাই ওয়ার্কশপের মালিক নাসির মিয়ার ঘরের দরজা ভেঙে একই কায়দায় টাকাসহ মালামাল লুট করা হয়। তবে এসব ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে আড়াইহাজার থানার উপপরিদর্শক মজিবুর রহমান জানান।