আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার খাগকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মুরগির বাচ্চার খাবার নিয়ে খাগকান্দা গ্রামের মোহসিন মিয়ার সঙ্গে প্রতিবেশী রূপ মিয়ার বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় খাগকান্দা ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শহিদুল ইসলামসহ কমপক্ষে ১৫ জন আহত হন।