আড়াইহাজারে 'ডাকাত সর্দার' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতি মামলার আসামি শের আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে জেলা শহরের চাষাঢ়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেনের ভাষ্য, শের আলী এলাকায় ‘ডাকাত সর্দার’ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁসহ ঢাকার বিভিন্ন থানায় আটটি ডাকাতির মামলা রয়েছে। তাঁর বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে।